ভূঞাপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারী যুবদলের নেতা সাইদুল আটক

S M Ashraful Azom
0
ভূঞাপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারী যুবদলের নেতা সাইদুল আটক
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে ধর্ষণের শিকার হয়েছে ১০ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী। ঘাটাইল উপজেলা যুবদলের নেতা জয়নাল ওরফে সাইদুল (৩০) ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভূঞাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার সকালে যুবদল নেতা সাইদুলকে গ্রেপ্তার করে।

সাইদুল ঘাটাইল উপজেলার নলছোপা গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং সে বিবাহিত। সে ঘাটাইল উপজেলা যুবদলের নেতা।

জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আব্দুল লতিফের ছেলে জয়নাল ওরফে সাইদুলের সাথে মাস তিনেক আগে ওই মাদ্রাসা ছাত্রীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। নিজের বিয়ের বিষয়টিও গোপন রাখে প্রেমিকার কাছে।

এক পর্যায়ে প্রেমের সম্পর্ক দৈহ্যিক সম্পর্কে রুপ নেয়। ওই ছাত্রীকে টাঙ্গাইল কোর্টে বিয়ের করার আশ্বাস দিয়ে গত ৯ ই ডিসেম্বর বাড়ি থেকে বের করে নিয়ে আসে সাইদুল। ওইদিন কোর্ট বন্ধ থাকায় সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তারা। সাইদুলের স্ত্রী বাড়িতে না থাকায় রবিবার কোর্টে বিয়ে করার কথা বলে ওই মেয়েকে নিজ বাড়িতে নিয়ে যায় যুবদলের এই নেতা।

রাতভর ওই মেয়ের সাথে সে অনৈতিক কাজ চালায়। পরের দিন বিয়ে না করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়।

মেয়েটি বাড়ি গিয়ে বিষয়টি তার মা বাবার কাছে খুলে বলে। পরে মেয়ের পিতা বাদী হয়ে যুবদল নেতা জয়নাল ওরফে সাইদুলকে আসামী করে বৃহস্পতিবার রাতে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করে। শুক্রবার সকালে পুলিশ ভূঞাপুর বাজার এলাকা থেকে সাইদুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার পর সে পুলিশের কাছে ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম বলেন, সাইদুল বিবাহিত হওয়া সত্ত্বেও তা গোপন করে মেয়েটিকে বিয়ের আশ্বাস দিয়ে রাতভর তাকে ধর্ষণ করে। মেয়ের বাবার করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top