বকশীগঞ্জে নৌকার মাঝি আবুল কালাম আজাদের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে নৌকার মাঝি আবুল কালাম আজাদের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
ব্যবসায়ীদের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নৌকার মাঝি আবুল কালাম আজাদ এমপি

ফিরোজ আলম, বিশেষ প্রতিনিধি: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার সন্ধায় হাজী সোনাউল্যাহ ম্যানশন এর নিচ তলায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ এমপি।

ডা. সিদ্বেশর সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক আগা সাইয়ুম, বকশীগঞ্জ পৌর যুবলীগের আহব্বায়ক নজরুল ইসলাম সওদাগর ও বকশীগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহিনা বেগম প্রমুখ।

মত বিনিময় সভায় বক্তারা- আসছে ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহব্বান জানান।

⇘সংবাদদাতা: ফিরোজ আলম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top