সবার কাছে গ্রহণযোগ্য ভোটের আশা ব্রিটিশ হাইকমিশনারের

S M Ashraful Azom
0
সবার কাছে গ্রহণযোগ্য ভোটের আশা ব্রিটিশ হাইকমিশনারের

সেবা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্টু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য ভোটের আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক।

আজ ২৮ ডিসেম্বর শুক্রবার মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। 

এসময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বলেন, নির্বাচনের দিন এটাই দেখার বিষয় হবে যে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট ঠিকমতো দিতে পারছেন কি না। সেই বিষয়টি নিয়েও জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। সকল ভোটারের উপস্থিতিতে সুষ্টু পরিবেশে নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top