
কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মুসতাক হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাসান ইমাম খান সুহেল হাজারীকে সমর্থন দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে কালিহাতী উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা প্রত্যাহার করেন সৈয়দ মুসতাক হোসেন। জাতীয় পার্টির সকল নেতা কর্মী মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য মাঠে কাজ করবেন বলেও জানান সৈয়দ মুসতাক হোসেন।
নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে সৈয়দ মুসতাক হোসেন বলেন, নৌকা প্রার্থী মোহাম্মদ হাসান ইমাম খান সুহেল হাজারীকে খুব ভালো মানুষ। কালিহাতীর জনগন তাকে ভালোবাসে। কালিহাতীর উন্নয়নে তার মতো নেতাই দরকার। এ জন্য তিনি নিজের প্রার্থীতা প্রত্যাহার করছেন। কালিহাতী উপজেলার জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী এখন থেকে নৌকার প্রার্থী মোহাম্মদ হাসান ইমাম খান সুহেল হাজারীর পক্ষে নিরলসভাবে কাজ করবেন।
উক্ত সংবাদ সম্মেলনে কালিহাতি উপজেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: কালিহাতী প্রতিনিধি
উক্ত সংবাদ সম্মেলনে কালিহাতি উপজেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: কালিহাতী প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।