টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সংসদীয় ৮টি আসনে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি শেষে বৃহস্পতিবার বিকেল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার বিতরণ শুরু করেছেন জেলা রিটানিং কর্মকর্তা। ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বিতরণ ক্ষেত্রেও অবস্থান করছেন ম্যাজিষ্ট্রেট। এছাড়াও নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্টাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপ পিন ইত্যাদি সামগ্রী পাঠানো হবে।
এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা এ.এইচ.এম কামরুল হাসান জানান, টাঙ্গাইলের সংসদীয় নির্বাচনী ৮টি আসনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, টাঙ্গাইলের সংসদীয় ৮টি আসনের মোট ভোটার ২৭ লাখ ৮৩ হাজার ৩শ’ ৯৮ জন। এর মধ্যে মহিলা ১৪ লাখ ৪৪ হাজার ৮৭ জন ও পুরুষ ১৩ লাখ ৭৮ হাজার ৯শ’ ১১ জন।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।