জামালপুরের ৫টি আসনের আনুষ্ঠানিক ভাবে ফলাফল বিতরণ

S M Ashraful Azom
0
জামালপুরের ৫টি আসনের আনুষ্ঠানিক ভাবে ফলাফল বিতরণ
জামালপুর প্রতিনিধি: গত ৩০ ডিসেম্বর রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। জামালপুরের ৫টি আসনের ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন জামালপুর জেলা রিটার্নিং অফিসার আহম্মেদ কবীর। জামালপুরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠ ও সুন্দর পরিবেশে জেলার প্রতিটি ভোট কেন্দ্রে ব্যপক ভোটারদের উপস্থিতিতে দিনব্যাপী ভোট গ্রহন সম্পন্ন হয়।

জামালপুরে ৫টি আসনেই আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হন।

সোমবার সকালে জামালপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আহম্মেদ কবীর তার কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে সকল প্রার্থীদের মাঝে নির্বাচনের ফলাফল বিতরণ করেন। জামালপুর-৫ সদর আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন তার নির্বাচনী ফলাফল হাতে নেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, বিজিবির প্রধান নজরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-সচিব মোহাম্মদ কবীর উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এমএ মান্নান খান প্রমূখ। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আহম্মেদ কবীর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের হাতে ৫টি উপজেলায় বেসরকারী ভাবে নির্বাচিত আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের নির্বাচনি ফলাফল তুলে দেন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top