
ফারুক কামাল: বগুড়ার আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষে রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্সের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের উদ্বোধনী ক্লাস উপলক্ষে রোববার বেলা ১২টায় কলেজ অডিটোরিয়াম হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের দাতা পরিবারের সদস্য এটি এম নাদেরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, পরিচালনা কমিটির সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, প্রভাষক নাজিমুল হুদা, উপাধ্যক্ষ আনোয়ারুল হক পল্টু, প্রভাষক নাছিম খন্দকার, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা বাবলু, শাজানুর রহমান, টুকু প্রমূখ।
⇘সংবাদদাতা: ফারুক কামাল

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।