এনায়েতপুরে নসিমনের ধাক্কায় বৃদ্ধা নিহত

S M Ashraful Azom
0
এনায়েতপুরে নসিমনের ধাক্কায় বৃদ্ধা নিহত


জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে নসিমনের ধাক্কায় শান্তি খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।

রবিবার রাত ৮টার দিকে এনায়েতপুর থানার সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্তি খাতুন এনায়েতপুর থানার বামন গ্রামের আবুল মোল্লার স্ত্রী।

এনায়েতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, রাতে শান্তি খাতুন রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি নসিমন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top