বিজয়ের মাসে আরেকটি বিজয়

S M Ashraful Azom
0
বিজয়ের মাসে আরেকটি বিজয়

সেবা ডেস্ক: অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে ২০টি আসনে, বিএনপি ৫টি আসনে, ওয়ার্কার্স পার্টি ৩টি আসনে, জাসদ ২টি আসনে, গণফোরাম ২টি আসনে, বিকল্প ধারা বাংলাদেশ ২টি, তরিকত ফেডারেশন ১টি আসনে, জাতীয় পার্টি-জেপি ১টি আসনে এবং স্বতন্ত্র ৩টি আসনে। মোট ২৯৯টি আসনে রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০ বছের উন্নয়নের সুফল পেয়ে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তিনি বলেন, আমাদের সরকারে আগের মেয়াদে নেয়া বিভন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পেয়েছে দেশবাসী, তাই আবারও আমাদের ভোট দিয়েছে।

একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের বিজয় ডিসেম্বর মাসে দেশের জনগণের আরেক বিজয় বলে মনে করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই বিজয় ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং দেশ ও জনগণের প্রতি তার বড় দায়িত্ব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পুনরায় বিজয় লাভ করায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজনৈতিক নেতা, বেসামরিক ও সামরিক প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা তাকে অভিনন্দন জানাতে আসলে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আবার নির্বাচিত হওয়ার মাধ্যমে দেশের জনগণের সেবা করা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের অসাধারণ সুযোগ পেয়েছেন তিনি। নববর্ষ উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

সেখানে বিভিন্ন নেতা ও কর্মকর্তারা শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, তিন বাহিনীর প্রধান, আইজিপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, বিজিবি ও র‍্যাবের মহাপরিচালক।

এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top