ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী গরু ব্যাবসায়ী নিহত

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী গরু ব্যাবসায়ী নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মিজানুর রহমান (৩৫) নামের এক বাংলাদেশী গরু ব্যাবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহতের এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান হরিপুর উপজেলার মেদেনি সাগর গ্রামের আব্দুর রশিদ (টেনেকে)র ছেলে বলে তথ্য পাওয়া যায়।

বিজিবি ও এলাকাবাসী সুত্রে জানাযায়, মিজানুর রহমান পেশায় একজন গরু ব্যাবসায়ী ছিলেন। সে বিভিন্ন সময় ভারতীয় গরু বাংলাদেশে আনা নেওয়ার জন্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতো। এবারো সে গরু আনার জন্যে ভারতে যায় এবং গরু নিয়ে ফিরে আসার সময় হরিপুরের ডাবরী সীমান্তের কাঁটাতারের বেড়া পার করে ৩৬৭ নং মেইন পিলারের কাছে পৌছালে ভারতের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ জোয়ানরা মিজানুরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঠাকুরগাঁও হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বিএসএফ এর গুলিতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরন করেছি ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির পরিচালক ( সিও) লে: ক: তুহিন মোহাম্মদ মাসুদ জানান, বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশী নিহতের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে বার্তা প্রেরন করবো এবং পতাকা বৈঠকের ব্যাবস্থা করবো।


⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top