
প্রতিক নাগ: আজ বছরের প্রথম দিন ১ জানুয়ারী মঙ্গলবার সকাল থেকেই জামালপুর সদর উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। সারা দেশের ন্যায় জামালপুরে সরকারী-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব উদযাপন করা হয়।
মঙ্গলবার সকালে তুলশিপুর উচ্চ বিদ্যালয়, দিগপাইত হাসনা মফিজ উচ্চ বিদ্যালয়, রহিমা মোজাফ্ফর আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও এড.খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জামালপুর সদর-৫ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি।
এ সময় জামালপুর সদর উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: প্রতিক নাগ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।