ভূঞাপুর ও গোপালপুরে বই উৎসব পালিত

S M Ashraful Azom
0
ভূঞাপুর ও গোপালপুরে বই উৎসব পালিত

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুরে বই উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হতে প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক ও দাখিল স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বই বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর) সংসদীয় আসনের নৌকা প্রতিকে নবনির্বাচিত এমপি ছোট মনির।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম রুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির, ওসি হাসান আল মামুন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক আ. লতিফ ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমূখ।

অন্যদিকে ভূঞাপুর উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে প্রধান অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম। বিদ্যালয়ের সাবেক শিক্ষক ভরত চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি স্বরণ দত্তসহ স্থানীয় ইউপি সদস্য, বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা।
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top