বকশীগঞ্জে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য চেক বিতরণ

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য চেক বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে চিকিৎসার জন্য ক্যান্সার রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ জন ক্যান্সার রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বুধবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দকৃত এই চেক বিতরণ করেন বকশীগঞ্জ ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। চেক বিতরণকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন , নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার উপস্থিত ছিলেন। যাদের চেক বিতরণ করা হয় তারা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী গ্রামের হাসেম মিয়া , একই ইউনিয়নের ধানুয়া গ্রামের সামসুর রহমান, বাট্টাজোড়র ইউনিয়নের পলাশতলা ইউনিয়নের আরফুজা বেগম, বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া গ্রামের মিতু আক্তার , পৌর এলাকার গোয়ালগাঁও গ্রামের আজিবুল্লাহ ও মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের ইসমাইল হোসেন ।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top