জামালপুর জেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

S M Ashraful Azom
0
জামালপুর জেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে ১ জানুয়ারী রাত টায় এক আলোচনা সভা প্রেসক্লাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়। 

বিদায়ী সভাপতি আজকের জামালপুর পত্রিকার সম্পাদক-প্রকাশক এম.এ. জলিল এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ সংবাদ সংস্থা এবং অবজার্ভার পত্রিকার প্রবীণ সাংবাদিক এ.একে.এম. মাহমুদুল হাসান দারা মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক একরামুল হক নবীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-নবনির্বাচিত সভাপতি শফিজ জামান লেবু (এনটিভি-বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী (ডিবিসি/যায়যায়দিন), নবনির্বাচিত কমিটির সহসভাপতি কামাল উদ্দিন বিএসসি (বাংলাদেশ অবসার্ভার), মদন মোহন ঘোষ (যুগান্তর), ফজলে এলাহী মাকাম (এসএটিভি), কার্যনির্বাহী সদস্য শাহ্ জামাল (ইত্তেফাক/নিউ নেশন), ভাষাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন প্রমুখ। 

অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনা করেন-বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক, জামালপুর নিউজ ২৪. কমের সম্পাদক এড. ইউসুফ আলী।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top