সরিষাবাড়ীতে আওয়ামী লীগ কর্মী হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ কর্মী হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ
সরিষাবাড়ীতে ইউসুফের হত্যাকারীদের বিচারের দাবিতে অবরোধ। ইনসেটে নিহত আওয়ামী লীগ কর্মী

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সংঘর্ষের ঘটনায় নিহত আওয়ামী লীগ কর্মী ইউসুফ আকন্দকে হত্যাকারীদের বিচারের আশ্বাস দিয়েছেন স্থানীয় নবনির্বাচিত এমপি এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসান। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া মোড়ে এলাকাবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ করাকালে তিনি এ আশ্বাস দেন। পরে পরিস্থিতি শান্ত হয়।
এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
এলাকাবাসীর বিক্ষোভ মিছিল


স্থানীয় সুত্র জানায়, পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামে ৩১ মে প্রতিপক্ষের হাতে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান নিহত হন। এর জের ধরে শুক্রবার সকালে জাহিদের চাচাতো ভাই আব্দুল আউয়ালের ছেলে আওয়ামী লীগ কর্মী ইউসুফ আকন্দকে (৩২) আসামি পক্ষের তোফাজ্জল মিলিটারির লোকজন বেদম মারধর করে। এ নিয়ে নতুন করে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত হয় অর্ধশত। গুরুতর আহত অবস্থায় ইউসুফকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। রবিবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার রাতে ইউসুফ আকন্দের লাশ এলাকায় পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী হত্যাকারীদের বিচারের দাবিতে মঙ্গলবার সকালে নরপাড়া মোড়ে বিক্ষোভ মিছিল বের করে। তারাকান্দি-ভুয়াপুর প্রধান সড়ক অবরোধ করে রাখলে দুপুর প্রায় আড়াইটা পর্যন্ত যমুনা সার কারখানার পরিবহণসহ সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকে।
বিচারের আশ্বাস দিচ্ছেন এমপি মুরাদ হাসান
বিচারের আশ্বাস দিচ্ছেন এমপি মুরাদ হাসান

এ খবর পেয়ে নবনির্বাচিত জামালপুর-৪ আসনের এমপি ডা. মুরাদ হাসান প্রশাসন নিয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় বক্তব্য রাখেন এমপি ডা. মুরাদ হাসান, ইউএনও সাইফুল ইসলাম, ওসি মাজেদুর রহমান, জেলা পরিষদ সদস্য ফতেহ লোহানী, ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়, নিহত জাহিদের বাবা নুরুল ইসলাম আ্কন্দ ও নিহত ইউসুফের বাবা আব্দুল আউয়াল। তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহব্বত কবীর জানান, ‘এলাকাবাসী বিক্ষোভ অবরোধ প্রত্যাহার করে নিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি এবং আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।’
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top