অবশেষে শপথ নিতে যাচ্ছেন গণফোরামের দুই বিজয়ী প্রার্থী

S M Ashraful Azom
0
অবশেষে শপথ নিতে যাচ্ছেন গণফোরামের দুই বিজয়ী প্রার্থী

সেবা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থীরা শপথ নিবেন না বলে সরাসরি জানিয়েছেন। তবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনে গণফোরাম থেকে বিজয়ী দু’জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন।

তিনি বলেন, তাঁদের দলের দু’জনের শপথ নেওয়ার ব্যাপারে দল ইতিবাচক। এ ব্যাপারে তাঁরা শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। ড. কামাল হোসেন আরো বলেন, তাঁদের দুই প্রার্থী নিজেদের অর্জনকে ধরে রেখে অর্থপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে গণফোরাম মনে করে।

শনিবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ ইঙ্গিত দেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি জাতীয় ঐক্যফ্রন্ট তোলার পর তাদের জোট থেকে বিজয়ীদের শপথ নেওয়া নিয়ে সংশয় দেখা দেয়। গত বৃহস্পতিবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিসহ তাদের রাজনৈতিক মিত্রদের সবাই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও উপস্থিত ছিলেন না ঐক্যফ্রন্ট থেকে ভোটে বিজয়ী বিএনপির পাঁচ এবং গণফোরামের দুজন।

এবারের নির্বাচনে গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে জয়ী হয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা ও ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর। এছাড়া সিলেট-২ থেকে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে জিতেছেন দলের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। এ দু’জনের শপথ নেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল হোসেন জানান, এতে বিএনপির সঙ্গে কোনো সমস্যা তৈরি হবে না বলে মনে করেন তিনি।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের কেউ ৯০ দিনের মধ্যে শপথ না নিলে তার সদস্যপদ খারিজ হয়ে যাবে বলে ইসির পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে। সেক্ষেত্রে ওই আসনগুলোতে উপ-নির্বাচন হবে বলে জানা গেছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top