মধুপুরে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

S M Ashraful Azom
0
মধুপুরে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার জটাবাড়ী চেয়ারম্যান বাড়ি মোড়ে অগ্নিকান্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বুধবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মধুপুর ফায়ার সার্ভিসের কর্মিরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে নূরুল ইসলাম ও ফরহাদ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ২টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং অপর কয়েকটি দোকান ও ঘর আংশিক পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লুৎফর রহামন জানান,  বুধবার ভোরে নূরুল ইসলামের দোকানে প্রথম আগুন লাগে। পরে ফরহাদেন দোকানে বিস্তৃত হয়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসেরর কর্মিরা ঘটনা স্থলে পৌছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে দুটি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস ক্ষতির পরিমাণ তিন লাখ টাকা জানালেও ক্ষতি গ্রস্তদের পক্ষ থেকে এর পরিমাণ ১০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top