সরিষাবাড়ি পৌরপার্কের ফলক চুরির জিডি

S M Ashraful Azom
0
সরিষাবাড়ি পৌরপার্কের ফলক চুরির জিডি
সেবা ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রোকন পার্কের নামফলক চুরি হয়েছে। ৫ জানুয়ারি গভীর রাতে নামফল চুরির ঘটনাটি সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পৌরসভার কার্যসহকারী এ জি এম শাহজাহান আলী বাদী হয়ে ৬ জানুয়ারি দুপুরে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পৌরকাউন্সিলর আব্দুস সাত্তার সরদার জানান, এডিপি প্রায় ৭০ লাখ টাকা ব্যায়ে সরিষাবাড়ী পৌরসভার বাউসী পপুলার মোড়ে মুক্তিযোদ্ধা ভাষ্কর্য নির্মাণ, পানির ফোয়ারা ও মেয়র রোকন পার্ক নির্মাণ করা হয়। ৫ জানুয়ারি গভীর রাতে পার্ক এলাকায় বিদ্যুৎ চলে যাবার পর ফলকটি চুরি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top