বকশীগঞ্জে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন আ’লীগ নেতা জাফর

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন আ’লীগ নেতা জাফর
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর ।

তিনি নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদের পক্ষে বকশীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ এবং সাধারণ মানুষকে নির্বাচন পরবর্তী সাক্ষাত করছেন । একই সঙ্গে ভোট দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদকে বিজয়ী করায় ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে এমপির শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন।

মঙ্গলবার সন্ধ্যায় মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজার এলাকায় নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি সকল নেতাকর্মী ও এলাকার ভোটারদেরকে এমপির শুভেচ্ছা পৌছে দেন।

প্রতিটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে , হাট-বাজার গুলোতে মতবিনিময় করে সকল ভোটারকে শুভেচ্ছা জানানো হবে জানিয়েছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর । উল্লেখ, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন। এ নিয়ে তিনি ৫ বার এমপি নির্বাচিত হয়েছেন। এবার তাকে মন্ত্রী করার দাবি উঠেছে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায়।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top