
জামালপুর সংবাদদাতা ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলার বিদায় অনুষ্ঠানে জামালপুরের মেলান্দহের গান্ধি আশ্রমের মুক্তিযাদুঘর সম্মাননা স্মারক প্রদান করেছে। যাদুঘরের ট্রাস্টির পক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন-ঝাউগড়া ইউপি চেয়ারম্যান হিল্লোল সরকার।
১ জানুয়ারী ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সাবেক সেনা প্রধান লে: জেনারেল হারুন অর রশিদ বীরপ্রতিক। মৈত্রী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বিদায়ী হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা, সাবেক পররাষ্ট্র সচিব এম্বাসেডর ওয়ালিউর রহমান, শমসের মবিন চৌধুরী, মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক কুশারী প্রমুখ।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।