পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বকশীগঞ্জের জামাই

S M Ashraful Azom
0
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বকশীগঞ্জের জামাই বাবু
পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তাগীর গাজী
সেবা ডেস্ক: ৩০ ডিসেম্বর ২০১৮ তে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ৫টি আসন থেকে নির্বাচিত সাংরদরা মন্ত্রীত্ব না পেলেও বকশীগঞ্জের জামাই খ্যাত রূপগঞ্জের গোলাম দস্তাগীর গাজী পেলেন পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের দায়িত্ব।

পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তাগীর গাজী’র শ্বশুরবাড়ী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের মাদ্রাসাবাড়ী এলাকায়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা ও টানা তৃতীয়বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন গোলাম দস্তাগীর গাজী (বীরপ্রতীক)।

গোলাম দস্তগীর গাজী একজন সফল রাজনীতিবিদ যিনি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনসহ টানা তিনবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখার জন্য তাকে ২০১৮ সালে আন্তর্জাতিক মাদার তেরেসা পদকে ভূষিত করা হয়।

১৯৪৮ সালে ১৪ আগস্ট নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন গোলাম দস্তগীর গাজী। তার বাবার নাম গোলাম কিবরিয়া গাজী এবং মায়ের নাম সামসুননেছা বেগম। পুরান ঢাকার বিদ্যাপীঠে গোলাম দস্তগীর গাজী’র শিক্ষা জীবনের শুরু ও মাধ্যমিক পাশ করে ভর্তি হন নটরডেম কলেজে। ১৯৭১ সালে গোলাম দস্তগীর গাজী ছাত্র থাকাকালীন সময়ে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

তিনি ১৯৭১ সালে স্বাধীনতা’র যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের ২নং সেক্টরে অংশগ্রহণ করেন ও ক্র্যাক প্লাটুনের সদস্য হিসেবে প্রশিক্ষণ নেন এবং ঢাকার কয়েকটি সফল অপারেশনে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধকালীন গ্যানিজ ও দাউদ পেট্রল পাম্পের অপারেশনে গোলাম দস্তগীর গাজীর ভূমিকা উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতাপূর্ণ অবদান রাখায় গোলাম দস্তাগীর গাজীকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়।



⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top