
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুর-১ আসনে (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া পাঁচ প্রার্থীর বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধিমোতাবেক পর্যাপ্ত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয় জন প্রার্থী অংশ নেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ ২ লাখ ৭৪ হাজার ৬০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। তিনি ছাড়া বাকি আরো পাঁচ প্রার্থীর শোচনীয় পরাজয় হয়।
যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেকমন্ত্রী এমএ সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মওলানা আবদুল মজিদ, গনফোরামের সিরাজুল হক , বাংলাদেশ জাতীয় পার্টির (কাজী জাফর) জাহাঙ্গীর আলম, ন্যাশনাল আওয়ামী পার্টির সুরুজ্জামান। বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান জানান, বিধি অনুযায়ী মোট ভোটারের ৮ ভাগ ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয় না। যেহেতু তারা সেই ভোট পান নি তাই তাদের জামানত বাজেয়াপ্ত বাজেয়াপ্ত হয়েছে।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।