অল্পের জন্য প্রাণে বাঁচলো জামতৈল রেললাইনের হকাররা

S M Ashraful Azom
0
অল্পের জন্য প্রাণে বাঁচলো জামতৈল রেললাইনের হকাররা

জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলষ্টেশনের রেললাইনের উপর বসা প্রায় ২০ থেকে ২৫ জন হকাররা অল্পের জন্য প্রাণে বেচে গেলেন।

সোমবার সন্ধা ছয়টার দিকে জামতৈল ষ্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনটি রাজশাহী থেকে ঢাকাগামী পদ্না এক্সপ্রেস ষ্টেশনে এসে পৌছার সময় রেললাইনের উপরে থাকা হকাররা প্রাণে বাচার জন্য তাড়াহুড়া করে সরে যায়।

এ সময় জামতৈল রেলষ্টেশনের হকাগন তিন নম্বর রেললাইনের উপর বিভিন্ন ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। এমন সময় ট্রেনটি চলে আসলে হকাররা দ্রুত ছোটাছুটি করে অল্পের জন্য প্রাণে বেচে যায়।

স্থানীয় হকারা জানান, আমরা গরীব মানুষ আমরা কোথায় যাবো। কোথাও তো টাকা জামানত ছাড়া কোন কেউ দোকান ভাড়া দেন না। তাই আমরা এখানেই প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে কেনাবেচা করে জীবিকা নিবাহ করি। আমাদের হকারদের তো দেখার মত কেউ নাই।


⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top