সাংবাদিক আমানুল্লাহ কবির গুরুতর অসুস্থ্য

S M Ashraful Azom
0
সাংবাদিক আমানুল্লাহ কবির গুরুতর অসুস্থ্য
মো. শাহ্ জামাল, জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের কৃতি সন্তান-প্রখ্যাত ও বিডি নিউজ ২৪ ডট কমের জেষ্ঠ সম্পাদক। সাংবাদিক আমানুল্লাহ কবির গুরুতর অসুস্থ্য। 

আমানুল্লাহ কবিরের ভগ্নিপতি ছড়াকার আশরাফুল মান্নান জানান- বর্তমানে তিনি ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন। আমানুল্লাহ কবির জামালপুরের মেলান্দহ উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মরহুম বছির উদ্দিন মাস্টারের ছেলে। 

তিনি মেলান্দহের রেখিরপাড়া গ্রামের বাসিন্দা। সাংবাদিকতায় আমানুল্লাহ কবির এশিয়া মহাদেশের অন্যতম। তিনি ১৯৪৭ সালের ২৪ জানুয়ারী জন্মগ্রহণ করেন। তাঁর ১৯৬২ সালে আমানুল্লাহ কবির হাজরাবাড়ি হাই স্কুল থেকে মেট্রিক পাশ করেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে আইএ পাশ করেন। ১৯৬৯ সালে দৈনিক পয়গাম পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। 

দেশ স্বাধীনের পর তিনি দি পিপুল্স পত্রিকায় যোগদান করেন। পরবর্তীতে বাংলাদেশ টাইমস, দি নিউ নেশন, দি ডেইলী স্টার এর নিউজ এডিটর, দি টেলিগ্রাফের নির্বাহী সম্পাদক, দি ডেইলী ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক, দি হলি ডেসহ আমার দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ২ বার মহাসচিব নির্বাচিত হন। ঢাকাস্থ্য জামালপুর সমিতি এবং বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। 

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), প্রেস কাউন্সিল ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র এমডি ও প্রধান সম্পাদক ছিলেন। সাংবাদিকতার সুবাদে তিনি বহু দেশ ভ্রমন করেছেন। রাজনৈতিকভাবে তিনি জাতীয়তাবাদী দল বিএনপি’র সমর্থক। আমানুল্লাহ কবির বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীরের বড় ভাই। 

এই গুণিজনের দীর্ঘায়ু কামনায় দেশবাসির প্রতি দোয়া চেয়েছেন সাংবাদিক মহল।
⇘সংবাদদাতা: মো. শাহ্ জামাল
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top