
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে গত ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনের দিন বিএনপি-জামায়াতের হামলায় এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত ৩০ ডিসেম্বর রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের দিন উপজেলার গোয়ালের চর ইউনিয়নের গোয়ালের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় সমর্থকদের মাঝে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বিএনপির সমর্থিতদের হামলায় ভোট প্রয়োগের জন্য লাইনে দাড়িয়ে থাকা আওয়ামী লীগ সমর্থিত গোয়ালের চর আকন্দপাড়া গ্রামের নকুতুল্লাহ আকন্দের পুত্র আঃ রাজ্জাক(২৮), শরাফত আলীর পুত্র আঃ জব্বার(৩৬), আঃ রহিমের পুত্র সফিফুল ইসলাম (২৭) সোনাহার আলীর পুত্র মজিবর রহমান(২৫) ও শাহিন মিয়া (২০) গুরুত্বর আহত হয়।
এ সময় এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এতে আঃ রাজ্জাকের অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। জামালপুর জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে তিনদিন আইসিইউ তে রাখা হয়। অবশেষে ১ জানুয়ারী মঙ্গলবার বিকালে আঃ রাজ্জাক আকন্দ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইসলামপুরের গোয়ালের চর ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশিদ হারূন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।