জামালপুরে বই উৎসবে মেতে উঠেছে কমলমতি শিক্ষার্থীরা

S M Ashraful Azom
0
জামালপুরে বই উৎসবে মেতে উঠেছে কমলমতি শিক্ষার্থীরা
বই উৎসবে বছরের প্রথম দিনেই বই হাতে তোলেদেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কবীর
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে নতুন বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছে কমলমতি শিক্ষার্থীরা। সকালে জামালপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও জামালপুর জিলা স্কুল, জামালপুর মডেল মাদরাসা, রেলওয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ জেলার ৩ লাখ ২৫ হাজার ৯০৯ জন ছাত্রছাত্রীদের মাঝে ৪২ লাখ ৬৩ হাজার ৬৬৩ টি বই বিতরন করা হয়। 

বই উৎসবে বছরের প্রথম দিনেই বই হাতে তোলেদেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কবীর। 

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হেলিম সরকার সহ আরো অনেকে। এ সময় বক্তরা জেলার ছাত্রছাত্রীদের মাঝে বছরের প্রথম দিনে নতুন বই উপহার দিয়ে পড়ালেখার মাধ্যমে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।

কোমল মতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পাওয়ার পরই আনন্দে মেতে উঠেন। তাদের চোখে মুখে বাঁধ ভাঙ্গা আনন্দ লক্ষ্য করা যায়।

এছাড়াও কিছু স্কুলে নতুন বই দেওয়ার নাম করে টাকা আদায় করা হচ্ছে বলেও আনেক অভিভাবকরা অভিযোগ করেন। এসব অভিযোগ শিক্ষকরা আমলেই নিচ্ছেন না বলে তারা জানান।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top