সেবা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে (২৪ ডিসেম্বর) শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।এবার সারা দেশে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই ছাপানোর সিদ্ধান্ত হয়।
বই মুদ্রণের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা সোমবার জানান, ‘শতভাগ বই মুদ্রণ শেষে বিতরণের জন্য পাঠানো হয়েছে।’
নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার সারাদেশে একযোগে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালন করছে সরকার। এদিন প্রথম থেকে নবম শ্রেণির সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। এ বছর চার কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হচ্ছে নতুন পাঠ্যবই।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠান শুরু হয়েছিল। সেখানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠান পরিচালনা করেন এবং শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আলাদাভাবে ‘বই উৎসব দিবস’ পালন করেছে। সকাল ৯টায় এই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী ছিলেন। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
এদিন দেশব্যাপী প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দৃষ্টি প্রতিবন্ধীসহ চার কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, আজ সারাদেশে শিক্ষার্থীরা পাচ্ছেন ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ পাঠ্যবই। আমরা প্রয়োজনীয় সব বই মুদ্রণ শেষে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দিয়েছি।”
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।