ইসলামপুর রাজ্জাক হত্যাকারীদের ফাঁসির দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

S M Ashraful Azom
0
ইসলামপুর রাজ্জাক হত্যাকারীদের ফাঁসির দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে আঃ রাজ্জাক হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার সন্ধ্যায় উপজেলার গোয়ালের চর ইউনিয়নে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উদ্দোগে মিছিলটি মহলগিরি বাজার থেকে মিছিলটি বের হয়ে মিতালী বাজার হয়ে পূণরায় মহলগিরি বাজার ঈদগাহ মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন গোয়ালের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ,সভারচর দাখিল মাদ্রাসার সুপার মোশারফ হোসেন,আওয়ামী লীগ নেতা আঃ রহিম,আনোয়ার হোসেন আনু সহ এলাকার সাধারণ জনগন বক্তব্য রাখেন।

বিক্ষুব্দ জনতা ও বক্তারা লেবু ফারাজী, লেচু ফারাজী ও নুরল ফারাজীর একরশিতে ফাঁসির দাবী জানান।

উল্লেখ্য যে, গত রবিবার নির্বাচনী ভোট গ্রহনের দিন উপজেলার গোয়ালের চর ইউনিয়নের গোয়ালের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় সমর্থকদের মাঝে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বিএনপির সমর্থিতদের হামলায় ভোট প্রয়োগের জন্য লাইনে দাড়িয়ে থাকা আওয়ামী লীগ সমর্থিত গোয়ালের চর আকন্দপাড়া গ্রামের নকুতুল্লাহ আকন্দের পুত্র আঃ রাজ্জাক(২৮),শরাফত আলীর পুত্র আঃ জব্বার(৩৬),আঃ রহিমের পুত্র সফিফুল ইসলাম (২৭) সোনাহার আলীর পুত্র মজিবর রহমান(২৫)ও শাহিন মিয়া (২০) গুরুত্বর আহত হয়।

এ সময় এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এতে আঃ রাজ্জাকের অবস্থান অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে তিনদিন আইসিইউ রাখা হয়। অবশেষে মঙ্গলবার বিকালে আঃ রাজ্জাক আকন্দ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top