নড়াইল হবে আগামী প্রজন্মের শ্রেষ্ঠ বাসযোগ্য স্থান : মাশরাফি

S M Ashraful Azom
0
নড়াইল হবে আগামী প্রজন্মের শ্রেষ্ঠ বাসযোগ্য স্থান : মাশরাফি
সেবা ডেস্ক: শরীরের নানা জায়গায় ইনজুরি ৷ বছরের পর বছর ধরে অপারেশন ৷ কিন্তু বীরের বেশে বাংলাদেশের জার্সি গায়ে ঠিকই বারবার মাঠে ফিরে এসেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা৷ সেই টাইগার নির্বাচনের মাঠেও বীরত্ব ধরে রেখেছেন।একাদশ জাতীয় সংসদ নিবার্চনে নড়াইল-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।

সকাল থেকেই বাসার সামনে দাঁড়িয়ে ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ছাপিয়ে জনসমুদ্রে পরিণত। লক্ষ্য একটাই, নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফিকে একনজর দেখা। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি যখন বাসা থেকে বের হয়ে পাশের নির্বাচনী অফিস তাহেরা কনভেনশনে যান, তখন সেখানে সাধারণ মানুষের ঢল। ফুলের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এ সময় মাশরাফি বলেন, ‘দেশের জন্য যেমন খেলেছি, তেমনি রাজনীতিক হিসেবে দেশের সেবা করতে চাই।’

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক বলেন, নির্বাচনের প্রচার-প্রচারণার সময় আমি বিভিন্ন এলাকা ঘুরেছি।খুব কাছ থেকে সাধারণ মানুষকে দেখার সুযোগ হয়েছে। তাদের চাওয়া খুব বেশি কিছু নয়। তারা একটু ভালো ভাবে বাঁচতে চায় । সাধারণ মানুষের চাহিদা ও সমস্যা অনুধাবন করার চেষ্টা করেছি। নড়াইলে বিভিন্ন রাস্তা-ঘাট কাঁচা ও ভাঙাচুরা। বিগত সময়ে নড়াইলের বিভিন্ন সেক্টরে উন্নয়ন হয়েছে। তবুও অনেক জায়গায় সমস্যা কিছু রয়েছে। মানুষের সমষ্টিগত চাহিদা বিবেচনা করে এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। ’
মাশরাফি বলেন, নির্বাচনের আগে তিনি নড়াইলকে আগামী প্রজন্মের জন্য দেশের অন্যতম শ্রেষ্ঠ বাসযোগ্য স্থান হিসেবে গড়ে তুলতে যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, খেলাধুলার উন্নয়নসহ মাদক ও দুর্নীতিমুক্ত মুক্ত সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখতে চান।

বিপিএল খেলায় অংশ নেওয়ার জন্য মাশরাফি সপরিবারে আজ মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন। সবগুলো কেন্দ্রের বেসরকারি ফলাফলে জানা গেছে, ২ লাখ ৬৬ হাজার ২শত ১২ ভোটের ব্যবধানে এই আসনে নির্বাচিত হয়েছেন ম্যাশ। তিনি পেয়েছেন ২,৭১,২১০টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৭,৮৮৩ ভোট।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top