
মোমিনুর রহমান: টাঙ্গাইলে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ টাঙ্গাইল ভেন্যুতে জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত "জাতীয় পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপিত হয়েছে।
নতুন বছরের শুরুতেই টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এ বই উৎসবে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (এমপি), আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে ''সহ অন্যান্য সুধীজন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।