
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মনোয়ারা বেগমের স্বামী ধলা খান ও ছেলে আল-আমীন দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন। এজন্য তিনি বাড়ীতেই একাই বসবাস করতেন। তিনি প্রতিদিনের মতো সোমবার রাতেও ঘরে ঘুমাতে যায় মনোয়ারা বেগম। মঙ্গলবার সকালে স্থানীয়রা তার গলা কাটা মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
তবে হত্যাকান্ডের কারণ হিসেবে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. তুহিন আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে বলেও জানান তিনি।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।