অভিনন্দনে ভাসছেন শেখ হাসিনা

S M Ashraful Azom
0
অভিনন্দনে ভাসছেন শেখ হাসিনা
সেবা ডেস্ক: গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড গড়ল আওয়ামী লীগ। টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আগামী ৫ বছর দেশ পরিচালনার দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের ইতিহাসে অংশগ্রহণমূলক নির্বাচনে কোনো দল এর আগে এত বড় বিজয় পায়নি। বিশ্ব নেতা যারা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন রাশিয়া, চীন, নেপাল, ভারত, মায়ানমার, কম্বোডিয়া এবং ভিয়েতনামের রাষ্ট্র ও সরকার প্রধানগণ সহ আরো অনেকেই।

তাঁরা এই আশাবাদ ব্যাক্ত করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে ধাবমান হবে এবং এই রাষ্ট্র গুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে এই অঞ্চলের প্রভূত উন্নয়ন সাধিত হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীই প্রথম সরকার প্রধান যিনি শেখ হাসিনাকে নির্বাচনে বিজয়ে অভিনন্দন জানিয়েছেন।ভারতের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে সুসম্পর্ক অব্যাহত থাকবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটারে মমতা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনা জি কে জানাই অভিনন্দন।”

এদিকে, সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এসময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা প্রকাশ করেন। একই সঙ্গে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে তার ভিশন-২০২১ রূপকল্প বাস্তবায়ন হবে এবং ওই সময়ের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে একটি নৌকার রেপ্লিকাও তুলে দেন।

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওযায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ।রাষ্ট্রপতির পক্ষে এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনাকে বলেন, “এ নির্বাচন সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবং স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন-অগ্রগতির পক্ষে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।”
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি আখতারুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থক শিক্ষকরা।
বিবৃতিতে ঢাবি ভিসি বলেন, এ বিজয়ের মাধ্যমে দেশে বিরাজমান গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ আরও বিকাশ লাভ করবে এবং উন্নয়নের অব্যাহত ধারা বেগবান হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কয়েকজন বিদেশী পর্যবেক্ষক। সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও ইলেকশন মনিটরিং ফোরাম-এর আয়োজনে সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে শ্রীলংকা, ভারত, নেপাল ও কানাডার কয়েকজন পর্যবেক্ষক তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top