টাঙ্গাইল-১ আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী ৪ জনেরই জামানত বাজেয়াপ্ত

S M Ashraful Azom
0
টাঙ্গাইল-১ আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী ৪ জনেরই জামানত বাজেয়াপ্ত
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য নৌকা প্রতীকের ড. আবদুর রাজ্জাকের প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীই জামানত হারাচ্ছেন। 
ধনবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা করুণা সিন্দু চাকলাদার জানান- গৃহিত ভোটের আট ভাগের এক ভাগ ভোট প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামানত ফিরে পাবেন। সে হিসেবে টাঙ্গাইল-১ আসনে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মোট ভোট প্রাপ্তির সংখ্যা ৩ লাখ ১ হাজার ৮০০। 

এর মধ্যে বিজয়ী প্রার্থী আওযামী লীগের নৌকা প্রতীকে ড. আবদুর রাজ্জাক পেয়েছেন ২ লাখ ৮০ হাজার ২৯২। 

সরকার সহিদ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১৬ হাজার ৪৪০। ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাওলানা আশরাফ আলী হাতাপাখায় পেয়েছেন ২ হাজার ৫২৭, জাকের পার্টির সালামত হোসেন খান গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮০৯ এবং ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি’র আবু মিল্লাত হোসেন আম প্রতীকে পেয়েছেন ৭৩২ ভোট। 

এই প্রতিদ্বন্দ্বীদের জামানত ফিরে পেতে ভোট দরকার ছিল ৩৭ হাজার ৭২৫ ভোট। ফলে বিএনপি’র প্রার্থীসহ বাকি ৩ জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে বলে স্থানীয় নির্বাচন অফিস নিশ্চিত করেছেন।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top