শেখ হাসিনার কৃতজ্ঞতায় ৮ আসনেই নৌকাকে বিজয় করলো টাঙ্গাইলবাসি

S M Ashraful Azom
0
প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতায় ৮ আসনেই নৌকাকে বিজয় করলো টাঙ্গাইলবাসি
টাঙ্গাইল প্রতিনিধি: যুদ্ধাপরাধীদের বিচারসহ শেখ হাসিনা মেডিকেল কলেজ, ঢাকা-টাঙ্গাইল ট্রেন সার্ভিস চালু করাসহ অসংখ্য উন্নয়ন সাধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় সংসদীয় নির্বাচনী ৮টি আসনেই বিপুল ভোটে নৌকার প্রার্থীদের বিজয় করেছেন মুক্তিযুদ্ধের সূতিকাগার খ্যাত জেলা টাঙ্গাইল এর সাধারণ মানুষ। এছাড়াও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখাসহ মধ্যম আয়ের দেশে পরিনত করার স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনার মনোবল বৃদ্ধিতে এ ভোট বিপ্লব ঘটিয়েছেন জেলার সবকটি আসনের ভোটার বলেও দাবি করেছেন দলটির নেতাকর্মীসহ সচেতন মানুষ।

যার ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সংসদীয় ৮টি আসনেই আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। জেলার সংসদীয় এ নির্বাচনে টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী ড.আব্দুর রাজ্জাক। আসনটির সর্বমোট কেন্দ্র ১৩৯টি এর মধ্যে ধনবাড়ীর কেন্দ্র সংখ্যা ৫৬ আর মধুপুরের কেন্দ্র ৮৩টিতে বিজয়ী নৌকার প্রার্থী ড. আব্দুর রাজ্জাক পেয়েছেন ২ লাখ ৮০ হাজার ২৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম সরকার শহীদ পেয়েছেন ১৬ হাজার ৪৪০ ভোট। এ আসনটির মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৬শ ৮ জন। এর মধ্যে মধুপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৫ হাজার ৮শ ৫৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৬শ ৬১ জন আর মহিরা ভোটার ১ লাখ ৮ হাজার ১শ ৯২ জন। ধনবাড়ি উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪০ হাজার ৭শ ৬৫ জন। ভোট গণনার পর আসনটির দুই উপজেলার দুই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস (মধুপুর) ও আরিফা সিদ্দিকা (ধনবাড়ী) বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী তানভীর হাসান ছোট মনির। এ আসনটি সর্বমোট ১৩২টি কেন্দ্র। এর মধ্যে গোপালপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৭৫ আর ভূঞাপুর উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৫৭টিতে তিনি পেয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৯৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন ৯ হাজার ৮৮৯ ভোট। এ আসনটির মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬১৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৩১১ ও পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৩০২ জন। এর মধ্যে গোপালপুর উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৯৫ জন আর মহিলা ভোটার ১ লাখ ১ হাজার ১৯৩ জন। এছাড়াও ভূঞাপুর উপজেলায় পুরুষ ভোটার ৭৪ হাজার ১৩৯ জন আর মহিলা ভোটার ৭২ হাজার ২৪৩ জন। ৩০ ডিসেম্বর রোববার রাতে ভোট গণনা শেষে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং গোপালপুল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস এ ফলাফল ঘোষণা করেন।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আলহাজ¦ আতোয়ার রহমান খান। এ আসনটির ১১৯ কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৪২ হাজার ৪৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ পেয়েছেন ৯ হাজার ১২২ ভোট। এ আসনের মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ০১০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ১৮৮ ও পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮২২ জন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) ) আসনে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী। আসনটির ১০৮ টি কেন্দ্রে তিনি পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী মো, লিয়াকত আলী পেয়েছেন ৩৪ হাজার ৩৮৮ টি। ২টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটির মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৮৬৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৩৭০ এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৪৯৪ জন।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আলহাজ¦ ছানোয়ার হোসেন। এ আসনের ১৩৯টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৩৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ৯৯২ ভোট। ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটির মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ২৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৪৪৩ জন আর মহিলা ভোটার ১ লাখ ৯৩ হাজার ৮৩৬ জন।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটু। আসনটির দেলদুয়ার উপজেলায় ৮টি ইউনিয়নে ভোটকেন্দ্র ছিল ৫৬টি আর নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৮৫ টি। আসনটির সর্বমোট ১৪১ কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৮০ হাজার ২২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী পেয়েছেন ৪৪ হাজার ৫৫৯ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১৮৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৭৬ জন আর ও পুরুষ ভোটার ২ লাখ ১১২ জন। এর মধ্যে আসনের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ২৫ হাজার ২৪১জন। এরমধ্যে পুরুষ এক লাখ ১৬ হাজার ৯৫২জন এবং নারী ভোটার এক লাখ ৮ হাজার ২৮৯জন। দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৫৯ হাজার ১২৩জন। এরমধ্যে পুরুষ ৭৯ হাজার ৩৭২জন এবং নারী ভোটার ৭৯ হাজার ৭৫১জন।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মো. একাব্বর হোসেন। আসনটির ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের সর্বমোট ১১৩টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৫৯১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী পেয়েছেন ৮৭ হাজার ৯৪৯ ভোট। এ আসনটির মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৪১০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ১০২ জন আর পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৩০৮ জন। টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। আসনটি সর্বমোট ১২২টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৬৭৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্ট মনোনীত কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী পেয়েছেন ৭১ হাজার ১৪৪ ভোট। এ আসনটির মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৯১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৭৭ জন আর পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৪১৪ জন। রোববার রাতে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমিনুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top