বিপুল ভোটে আ’লীগ প্রার্থী জাকির হোসেনের বিজয়

S M Ashraful Azom
0
বিপুল ভোটে আ’লীগ প্রার্থী জাকির হোসেনের বিজয়
রৌমারী প্রতিনিধি : রেীমারী উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মো. জাকির হোসেন (নৌকা) প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ধানেরশীষ প্রতীকে মো. আজিজুর রহমান পরাজিত হয়েছেন। এ নির্বাচনে মোট ১৬জন প্রার্থী অংশ গ্রহন করেন।

রবিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নিরাপত্তা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ বাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার ভিডিপি ও গ্রামপুলিশসহ ভিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থার সদস্যগণ।

বিকাল ৪টার পর থেকে বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী ফলাফল আসতে শুরু হয়। পরে উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায় বেসরকারি ভাবে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। কুড়িগ্রাম-৪আসনে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলায় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মো. জাকির হোসেন (নৌকা) প্রতীক নিয়ে ১লক্ষ ৬২হাজার ৩শ’৮৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বাংলাদেশ জতীয়তাবাদীদল (বিএনপি)’র মনোনিত প্রার্থী মো. আজিজুর রহমান ধানেরশীষ প্রতীক নিয়ে ৫৫ হাজার ১শ’৮৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়াও রৌমারী উপজেলার ৬১টি ভোট কেন্দ্র অন্যান্যদের মধ্যে ইসলামী শাসনতন্ত্র চরমোনাই মনোনিত প্রার্থী আলহাজ্ব মো. আনসার উদ্দিন (হাতপাখা) প্রতীক নিয়ে ২হাজার ৪৬৪ভোট, বাসদ মনোনিত প্রার্থী মো. আবুল বাশার মঞ্জু (মই) প্রতীক নিয়ে ১হাজার ৩১০ভোট, স্বতন্ত্র প্রার্থী মো গোলাম হাবিব দুলাল (সিংহ) প্রতীক নিয়ে ১হাজার ১৮৫ভোট, জাকেরপাটির্র মনোনিত প্রার্থী মো. শাহআলম (গোলামপফুল) প্রতীক নিয়ে ৯৪২ভোট, স্বতন্ত্র প্রার্থী ডা: ইমরান এইচ সরকার মোটরগাড়ি (কার) প্রতীক নিয়ে ৬৮ ভোট, মো. ইমান আলী ইমন (ডাব) প্রতীক নিয়ে ৫৭৫ভোট, বিপ্লবী ওয়ার্কাস পার্টির প্রার্থী মো. মহিউদ্দিন (কোঁদাল) প্রতীক নিয়ে ৪৫০ভোট, স্বতন্ত্রপ্রার্থী মো. আবিদ আলভী জ্যাপ (ফুলকপি) প্রতীক নিয়ে ২৪৭ভোট, জাতীয়পাটির প্রার্থী সাবেক মেজর (অব:) আশরাফ উদ দৌল্লা তাজ (লাঙ্গল) প্রতীক নিয়ে ২০৭ভোট, স্বতন্ত্রপ্রার্থী মো. এ্যাড.জাহাঙ্গীর আলম (ট্রাক) প্রতীক নিয়ে ৮০ ভোট, অধ্যক্ষ মো. ইউনুস আলী (কুড়াল) প্রতীক নিয়ে ৫৬ভোট, গণতন্ত্রপার্টির প্রার্থী মো. আব্দুস ছালাম ওরফে কালাম (কবুতর) প্রতীক নিয়ে ১২ভোট, স্বতন্ত্রপ্রার্থী মো. মাফুজুর রহমান (উদিয়মান সূর্য্য) প্রতীক নিয়ে ১০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

প্রসঙ্গত, ২৮,কুড়িগ্রাম-৪আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষনা দেওয়ার পর থেকেই মানুষের মুখে নৌকার জোয়ার ভেসে উঠে। বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলাকার মানুষ গণহারে তাদের ভোট প্রদান করেন। এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় শতভাগ। উৎসুক ভোটারেরা নির্ভয়ে শান্তিপ্রিয় ভাবে উৎসব মুখর পরিবেশে তারা ভোট প্রদান করেন। নির্বাচন উপলক্ষে সরকারি ভাবে ছুটি পাওয়ায় চাকুরীজীবিসহ বিভিন্ন পেশাজীবির মানুষ নিজ নিজ এলাকায় গিয়ে মনের আনন্দে ভোট প্রদান করেন। রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মো. আব্দুল কুদ্দুস (৯০), মো. সাদেক হোসেন (৯৫) ও মো. মিনহাজ আলী (৭৫) খুশিতে বলেন, শেষ বয়সে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও তিনবার সফল প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে আবারোও নৌকা মার্কায় ভোট দিতে পেয়ে খুবই ভালো লাগতেছে।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top