
মিঠু আহমেদ: জামালপুর-৫ সদর আসন ও টাঙ্গাইল-১ ধনবাড়ী-মধুপুর আসনের নৌকার দুই মাঝি শুভেচ্ছা বিনিময় করছেন। জামালপুর-৫ সদর আসনের আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি টাঙ্গাইল-১ ধনবাড়ী-মধুপুর আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সোমবার দুপুরে ধনবাড়িতে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাক এমপির বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপির সফরসঙ্গী হিসেবে ছিলেন জামালপুর জেলা আ'লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
⇘সংবাদদাতা: মিঠু আহমেদ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।