বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী হয়েই দায়িত্ব পালন করবো : শেখ হাসিনা

S M Ashraful Azom
0
জনগণের প্রধানমন্ত্রী হয়েই দায়িত্ব পালন করবো : শেখ হাসিনা
সেবা ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে এবার বিএনপি কামাল হোসেনকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে ভোটের লড়াইয়ে এসেছিল।

আওয়ামী লীগের এক সময়ের নেতা কামাল হোসেন সরাসরি ভোটে কখনও জয়ী হতে পারেননি। ১৯৭৩ সালে উপনির্বাচনে বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে বিজয়ী হন তিনি। ১৯৯১ সালের পর তিনি আওয়ামী লীগ ছেড়ে গণফোরাম নামে নতুন দল গঠন করেন। গণফোরাম থেকে ১৯৯৬ সালে ভোটে দাঁড়ালেও তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।

সেনা ছাউনীতে বিএনপির প্রতিষ্ঠার কথা তুলে ধরে তিনি বলেন, তাদের জন্ম হয়েছে একজন সামরিক শাসকের হাতে। তাদের প্রধান সহযোগী যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামী। জনগণ তাই তাদের প্রত্যাখ্যান করেছে।

একথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “তার কোন দল পরিচালনার অভিজ্ঞতা বা ভোট পরিচালনার অভিজ্ঞতা নেই। এটা তাদের প্রধান সমস্যা।

শেখ হাসিনা বলেন, তিনি সবার প্রধানমন্ত্রী হিসেবেই আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তারা প্রতিটি আসনে টাকার বিনিময়ে চার থেকে পাঁচজন প্রার্থী দিয়েছে। যে কারণে দলের আসল প্রার্থী নিয়ে জনগণের মধ্যে সন্দেহ দেখা দেয় এবং তাদের অধিকাংশ প্রার্থীই জনগণের কাছে ছিল অপরিচিত।’

আওয়ামী লীগ বিজয়ের অন্যতম কারণ হলো গত ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়ণ, দরিদ্রর হার কমিয়ে আনা, জিডিপি বৃদ্ধি করা। তিনি বলেন জনগণ সরকারের ধারাবাহিকতা চেয়েছিল, উন্নয়ন চেয়েছিল, যে কারণে স্বতঃস্ফূর্তভাবেই আমাদেরকে ভোট প্রদান করেছে। তবে আমি সবারই প্রধানমন্ত্রী যোগ করেন শেখ হাসিনা।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top