ধনবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

S M Ashraful Azom
0
ধনবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। 

রোববার ধনবাড়ী খাদ্য গুদাম সংলগ্ন প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আবু এহসান খোকন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোজাম্মেল হোসেন, মোঃ আব্দুর রহমান, সার্জেন্ট (অবঃ) জয়নাল আবেদীন, কর্পোরাল খন্দকার রেজাউল করিম, সাংবাদিক রমজান আলী প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৩ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top