
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে“গনতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন” প্রকল্পের আওতায় সিবিও সদস্যদের নিয়ে আর্থিক ব্যবস্থাপনা টুল ও সামাজিক জবাবদিহিতা টুল বিষয়ক (পিএফএম) কর্মশালা ২৪ ডিসেম্বর সোমবার শুরু হয়। ২৪,২৫ ও ২৬ ডিসেম্বর এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
ইউরোপিয়ান ইউনিয়নে অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা অক্সফ্যাম ও সিপিডির যৌথ অংশীদারিত্বে এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের উদ্যোগে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় আথিক ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন এবং কর্মশালায় অংশগ্রহণ কারীদের সামনে বক্তব্য রাখেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. শরিয়তুজ্জামান। কর্মশালা পরিচালনা করেন উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎ¯œা আক্তার ।
ওই কর্মশালায় সিবিও সদস্যরা উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা এবং সামাজিক জবাবদিহিতা বিষয়ে সম্যক ধারনা নেন।
উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের বিভিন্ন সিবিও’র ২৭ জন সদস্য এই কর্মশালায় অংশ গ্রহণ করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।