বিএনপির আন্দোলন মানুষের কাছে হাস্যকর

S M Ashraful Azom
বিএনপির আন্দোলন মানুষের কাছে হাস্যকর
সেবা ডেস্ক: ১২ এপ্রিল শুক্রবার সকালে চট্টগ্রামের টাইগার পাস এলাকায় নেভি কনভেনশন হলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি যে আন্দোলনের কথা বলছে তার কথা আমরা গত দশ বছর ধরে শুনছি। শীতের পর আন্দোলন, গ্রীষ্মের পর আন্দোলন, বর্ষার পর আন্দোলন, বার্ষিক পরীক্ষার পর আন্দোলন, এ ধরনের বহু আন্দোলনের কথা শুনেছি। তাদের এ আন্দোলনের ডাক মানুষের কাছে হাস্যকর।’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দুর্নীতি মামলায় কারাগারে যাওয়া বিএনপি নেত্রী খালেদা জিয়া কোনো রাজবন্দি নন যে তাকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে তাদেরকে (বিএনপি) আইনি পথেই হাঁটতে হবে।

ড. হাছান মাহমুদ বলেন, কেউ যদি রাজবন্দি হন বা রাজনৈতিক কারণে বন্দি হন তাহলে সেখানে আন্দোলনের মাধ্যমে বা সংগ্রামের মাধ্যমে তাকে মুক্ত করার বিষয় থাকে। খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। তাকে মুক্ত করতে হলে আইন-আদালতের মাধ্যমেই করতে হবে।’

নুসরাত হত্যার বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘নুসরাত হত্যার সুষ্ঠু বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী প্রশাসন ও তদন্তকারী সংস্থাকে নির্দেশনা দিয়েছেন। আমরা বিশ্বাস করি এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এ হত্যার বিচার নিশ্চিত হবে।’

এ সময় তথ্যমন্ত্রী চট্টগ্রামে লায়ন্স ক্লাবের বিষেশায়িত চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান