
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে ডা. মাসুমের সার্বিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
জানা যায়, আজ ২২ জুলাই সোমবার ডাঃ আব্দুল্লাহ আল মাসুম এর সহযোগিতায় দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া,সানন্দবাড়ী আকন্দপাড়া, বাউলপাড়া,সাকোয়াপাড়া,মিয়াপাড়া, ফকিরপাড়াসহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার বন্যার্তদের মাঝে খিচুড়ি বিতরণ করেন।

তিনি বলেন, পুরো ইউনিয়ন জুড়েই খিচুড়ি বিতরণ অব্যাহত থাকবে।
সার্বিক সহযোগিতায় ছিলেন, সাকোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক মোঃ সুলতান আহমেদ, ছাত্রনেতা বাবুল রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।