ইসলামপুরে প্যানেল মেয়রের ত্রান সামগ্রী বিতরন

S M Ashraful Azom
0
ইসলামপুরে প্যানেল মেয়রের ত্রান সামগ্রী বিতরন
ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে পৌর শহরের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অংকন কর্মকার বেপারী পাড়া ভানবাসী মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।

ওই এলাকায় তিনটি স্পটে ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে তিনি বলেন- প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এর দিক নির্দেশনায় ভানবাসীদের পাশে দাড়াতে ব্যক্তিগত পক্ষথেকে এই ত্রান সামগ্রী ক্ষুদ্র প্রয়াস মাত্র। সকলের সহযোগীতায় আপনাদের পাশে আছি থাকবো।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য ফরিদুল হক খানের জন্য সকলের নিকট দোয়া প্রাথনা করেন। ৫শত প্যাকেট ত্রান সামগ্রীতে চিড়া ,মুড়ি.গুড়ের প্যাকেট রয়েছে। এ সময় কাউন্সিলর শহিদুল্লাহ,মর্জিনা বেগম,মিল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top