গাইবান্ধায় মা ইলিশ সংরক্ষণে ব্রহ্মপুত্রে অভিযান

S M Ashraful Azom
0
গাইবান্ধায় মা ইলিশ সংরক্ষণে ব্রহ্মপুত্রে অভিযান
গাইবান্ধা জেলা প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে আজ ১৯ অক্টোবর শনিবার গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দিনব্যাপি এ অভিযানে মা ইলিশ ধরার অপরাধে গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলায় ১২ জেলের জেল জরিমানা এবং ২৭ হাজার মিটার কারেন্ট জাল ও সাড়ে নয়কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

এর মধ্যে সদর উপজেলায় ১০ জন জেলেকে আটক করা হয় এবং ২০হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সদরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজা, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, নৌপুলিশের এসআই মাজেদুল ইসলামসহ পুলিশ সদস্য, মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী। আটক জেলেদের পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলে শাহীন আলম, সাইদুল ইসলাম, জিয়াউল ইসলাম, মাসুদ মিয়া, ইউনুস আলী, আবুল কালাম, ফারুক হোসনে, আবুল কালাম, বাদশা মিয়ার ১০দিন করে বিনাশ্রম জেল এবং আব্দুস সোবহানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাঘাটা উপজেলায় ঠান্ডু মিয়া ও শহিদুল ইসলামকে ৫০০ টাকা করে মোট ১হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাকিল আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক। অভিযানকালে ৭হাজার মিটার জাল ও আড়াই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top