‘‘আনসার-ভিডিপি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন’’

G M Fatiul Hafiz Babu
0
‘‘আনসার-ভিডিপি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন’’
গোলাম মোস্তফা রাঙ্গা।। কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল ৩১ অক্টোরব বৃহস্পতিবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে চলমান বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

উক্ত প্রশিক্ষণে কুড়িগ্রাম ও লালমনিরহাট হতে আগত ৩০ জন ভিডিপি মহিলা সদস্যা প্রশিক্ষণ গ্রহণ করছেন। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন দেশে ও জাতির উন্নয়নে সর্বক্ষেত্রেই আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা ব্যাপক ভূমিকা পালন করছেন। তিনি আরো বিলেন ‘‘আর্থ-সামাজিক উন্নয়নে দেশের সর্বত্র নিরবে কাজ করে যাচ্ছে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ’’।  তার সঙ্গে ছিলেন কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার মোঃ লুৎফর রহমান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান, কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, বেসিক কম্পিউটারের বহিরাগত প্রশিক্ষক আব্দুস সোবহান।

বেসিক কম্পিউটার প্রশিক্ষণটি ০৬ অক্টোবর শুরু হয় এবং আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top