মেলান্দহের নবজাতকের অভিভাবকত্ব খোঁজা হচ্ছে

G M Fatiul Hafiz Babu
0
মেলান্দহের নবজাতকের অভিভাবকত্ব খোঁজা হচ্ছে
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে উদ্ধারকৃত নবজাতকের অভিভাবকত্ব খোঁজা হচ্ছে। উপজেলা সমাজসেবা অফিসার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন-শিশু সুরক্ষার নীতিমালা অনুযায়ী বোর্ড সভায় সর্ব¦সম্মতিক্রমে এই সিদ্বান্ত হয়েছে। কেও শিশুর অভিভাবকত্ব-দত্বক নিতে চাইলে, আইনী প্রক্রিয়ায় আবেদন করতে হবে। প্রসূতি মা-পাগলী, তার নবজাতককে সহ্য কিংবা কাছেও নিচ্ছে না। নবজাতকের পিতৃপরিচয় এবং প্রসূতির কোন আত্মীয়কেও পাওয়া যাচ্ছে না।

৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টায় অনুষ্ঠিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন-ইউএনও তামিম আল ইয়ামীন। আইন সহায়তা কমিটির সভাপতি অধ্যক্ষ আলহাজ জহুরুল ইসলাম, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকারি এসআই এনামুল হক সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, আ’লীগ সভাপতি আ: রাজ্জাক সুজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৯ অক্টোবর দিবাগত রাতে মেলান্দহ রেলস্টেশনের পূর্ব পাশে পাকা রস্তার উপর সদ্য এক নবজাতকসহ প্রসূতি পাগলীকে পড়ে থাকার খবরটি রাজু নামে এক ব্যক্তির মাধ্যমে মেলান্দহ থানা, ইউএনও এবং জেলা প্রশাসক অবগত হয়।

মেলান্দহ থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা এসআই এনামুল হক সিদ্দিকী জানান-অফিসার ইনচার্জ রেজাউল করিম খানের নির্দেশে ওই পাগলীকে উদ্ধার শেষে মেলান্দহ হাসপাতালে ভর্তি করি। পরদিন সন্ধ্যায় শিশু সুরক্ষা কমিটির বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক শিশুকে কেও নিতে চাইলে আবেদন করতে বলা হয়েছে। বর্তমানে শিশুর দেখভালের জন্য জামালপুর হাসপাতালের তত্তাবধানে দেয়া হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top