এবার দুদক চেয়ারম্যানকে তলব

G M Fatiul Hafiz Babu
0
এবার দুদক চেয়ারম্যানকে তলব
সেবা ডেস্ক: বেসিক ব্যাংকের দুর্নীতি ইস্যু নিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদকে তলব করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাকেও তলব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই দু’জনকে পরবর্তী বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

একটি সংবাদ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কমিটির সদস্য শেখ ফজলে নূর তাপস বেসিক ব্যাংক দুর্নীতি মামলায় হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা কমিটিকে জানান। এ সময় হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরও দুদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করে কমিটি। একইসঙ্গে পরবর্তী বৈঠকে বিষয়টি এজেন্ডায় অন্তর্ভুক্ত করে দুদকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের বৈঠকে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতেও বলেছে কমিটি।

বাংলাদেশ ব্যাংকের তদন্তে দেখা যায়, আব্দুল হাই বাচ্চু রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের বোর্ড চেয়ারম্যান থাকাকালে ২০১০-১৩ সালের মধ্যে নিয়ম ভঙ্গ করে সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়। ২০১৪ সালের ১৪ জুলাই দুদকের কাছে পাঠানো এক প্রতিবেদনে বেসিক ব্যাংকের লুটপাটের বিশদ বিবরণ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য মূলত বাচ্চুকেই দায়ী করা হয়।

২০১৫ সালে দুদক বেসিক ব্যাংক কেলেঙ্কারি নিয়ে ৫৬টি মামলা করে। তবে এসব মামলার কোনোটিতেই বাচ্চুকে আসামি করা হয়নি।

এ বিষয়ে কমিটির সভাপতি সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, হাইকোর্টের দেওয়া পূর্বের কিছু নির্দেশনা আজও মানা হয়নি। তাই পরবর্তী বৈঠকে দুদক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের সংসদীয় কমিটিতে ডাকা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top