নিজেদের দেশে বাংলাদেশের ধানের জাত আবাদ করতে আগ্রহী ব্রুনাই

S M Ashraful Azom
0
নিজেদের দেশে বাংলাদেশের ধানের জাত আবাদ করতে আগ্রহী ব্রুনাই
সেবা ডেস্ক: বাংলাদেশের ধানের জাত নিজেদের দেশে আবাদের আগ্রহ প্রকাশ করেছেন ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজী হারিস ওথম্যান।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রুনাইয়ের রাষ্ট্রদূত। এসময় তিনি এ আগ্রহের কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের কোন জাত ব্রুনাইয়ের জন্য উপযুক্ত তা নির্ধারণ করতে পারে কৃষি বিজ্ঞানী ও  গবেষকরা। এক্ষেত্রে বাংলাদেশের কৃষি বিজ্ঞানী ও গবেষকদের ব্রুনাইয়ে কৃষি জমি পরিদর্শন করা প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিরাজ করছে। মূল্যবোধ, ধর্ম, সাংস্কৃতিক সম্পর্ক ও অনেক অভিন্ন বিষয়ের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র রয়েছে।

মন্ত্রী বলেন, এক সময় খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্য রফতানির দেশে পরিণত হয়েছে।  চাল, শাকসবজি, আলুসহ নানা কৃষিজাত পণ্য রফতানি করার যোগ্যতা রয়েছে বাংলাদেশের।

এ সময় বাংলাদেশের আতিথিয়তার প্রশংসা করেন ব্রুনাইয়ের রাষ্ট্রদূত।

তিনি আরো জানান, ব্রুনাই ৮০ থেকে ৯০ শতাংশ শাকসবজি আমদানি করে। বাংলাদেশ কৃষিতে বেশ সাফল্য অর্জন করেছে, এক্ষেত্রে বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য ও মাংস আমদানি করতে চাই।



বিষয়টি নিয়ে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশ সফরে নিয়ে আসার কথা জানান ব্রুনাইয়ের রাষ্ট্রদূত।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top