সুবিধা পাবেন শতভাগ পেনশন তুলে নেয়া অবসরপ্রাপ্তদের স্বামী-স্ত্রীরাও

S M Ashraful Azom
0
সুবিধা পাবেন শতভাগ পেনশন তুলে নেয়া অবসরপ্রাপ্তদের স্বামী-স্ত্রীরাও
সেবা ডেস্ক: এককালীন পেনশন সমর্পণ তুলে নেয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীর মৃত্যুর পর তার স্ত্রী বা স্বামী ও প্রতিবন্ধী সন্তানও পেনশন সুবিধা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ২৮ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন ২০১৮ সালের ৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পুনঃস্থাপিত হয়ে থাকলে মৃত্যুর পর তার স্ত্রী বা স্বামী ও প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) পেনশন সুবিধা পাবেন। একই সঙ্গে তারা ২০১৭ সালের ৩ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা পাবেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ পেনশন একবারে তুলে নেয়ার সুযোগ চালু হয় ১৯৯৪ সালে।

তবে ২০১৭ সালের ৩০ জুন এতে পরিবর্তন আনা হয়। ২০১৭ সালের ১ জুলাই জারি করা এক আদেশে পেনশনের ৫০ শতাংশ সরকারের কাছে বাধ্যতামূলকভাবে সংরক্ষণের কথা বলা হয়।

এরপর ২০১৮ সালের ৮ অক্টোবর অর্থ বিভাগের অপর আদেশে বলা হয়, শতভাগ পেনশন তুলে নেয়া সরকারি কর্মচারীরা অবসর নেয়ার দিন থেকে ১৫ বছর সময় পার হওয়ার পর থেকে প্রতিমাসে কমপক্ষে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন।

সেই আদেশে আরো বলা হয়, শতভাগ পেনশন তুলে নেয়া কর্মচারীর ২০১৭ সালের ১ জুলাই বা এর পরবর্তী সময়ে যে পেনশন নির্ধারিত হবে তার ওপর প্রতি বছরের ১ জুলাই ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্টও দেয়া হবে। তবে অবসর নেয়া কর্মকর্তা-কর্মচারীর মৃত্যুর পর স্ত্রী বা স্বামী কিংবা প্রতিবন্ধী সন্তানের পেনশন পাওয়ার বিষয়টি ওই প্রজ্ঞাপনে ছিল না।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top