রাজধানী ঢাকা ও সাতক্ষীরা থেকে ৬ জঙ্গি গ্রেপ্তার

S M Ashraful Azom
0
ঢাকা ও সাতক্ষীরা থেকে ৬ জঙ্গি গ্রেপ্তার
সেবা ডেস্ক: ঢাকা ও সাতক্ষীরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, “রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর থানা এলাকা থেকে আনসার আল ইসলামের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শফিকুল ইসলাম ওরফে সাগর ওরফে সালমান মুক্তাদির (২১), ইলিয়াস হওলাদার ওরফে খাত্তাব (৩২), ইকরামুল ইসলাম ওরফে আমীর হামজা (২১), আমীর হোসাইন (২৬), শিপন মীর ওরফে আব্দুর রব (৩৩), মাওলানা ওয়ালিউল্লাহ ওরফে আব্দুর রহমান (২৫)।

র‌্যাবের এক কর্মকর্তা বলেন, “আমীর হোসাইন তার সংগঠনে ‘তৌহিদী জনতার আর্তনাদ’ নামে পরিচিত।  এই নামে তার ফেইসবুক পেইজ আছে। এসব পাতার মাধ্যমে সে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে থাকে এবং উস্কানিমূলক স্ট্যাটাস দেয়।”

তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল উদ্ধার করা হয় জানিয়ে মিজান বলেছেন, অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top