এ মাসে ২৮ তারিখ থেকে ই-পাসপোর্ট চালু

S M Ashraful Azom
0
এ মাসে ২৮ তারিখ থেকে ই-পাসপোর্ট চালু
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, আগামী ২৮ নভেম্বর থেকে সারাদেশে ই-পাসপোর্ট চালু হবে। এ পাসপোর্টের মেয়াদ থাকবে ১০ বছর।
এ পাসপোর্টে প্রবাসীদের সুবিধা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা জানান তিনি।

সম্প্রতি ইউরোপ সফরে জার্মানির প্রতিষ্ঠান ভেরিডোস জেএমবিএইচ-এর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সেখানে আমাদের প্রবাসীরাও দাবি করেছেন, যাতে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা হয়।

মন্ত্রী বলেন, ই-পাসপোর্টের মেয়াদ থাকবে ১০ বছর। এতে প্রবাসীদের সুবিধা হবে। কারণ, তারা অভিযোগ করেছেন, পাসপোর্ট নবায়ন করতে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়।

ড. মোমেন বলেন, আমি মনে করি নতুন পাসপোর্ট দু-তিন সপ্তাহের মধ্যে পাওয়া উচিত। আর নবায়ন করার ক্ষেত্রে আরো কম সময় লাগা উচিত।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top